মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছারপোকার কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ এএম

শেয়ার করুন:

ছারপোকার কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত
ছবি: সংগৃহীত

বিমানে ছারপোকার উপদ্রব। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুধু তাই নয় ছারপোকার কারণে আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত করা হয়েছে। ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী কোয়ান্টাস এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।

শনিবার (১০ অক্টোবর) রোম থেকে পার্থগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটটির আগের যাত্রায়, পার্থ থেকে রোম পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টার দীর্ঘ পথচলায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন যে বিমানে তাদের পোকা কামড়াচ্ছে। 

কামড়ের চুলকানি ও অস্বস্তি কমাতে যাত্রীদের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হলেও একপর্যায়ে সেগুলোর সরবরাহ শেষ হয়ে যায়।

ঘটনার পর কোয়ান্টাস এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, বিমানে ছারপোকার উপস্থিতি টের পাওয়ার পর নিশ্চিত নিরাপত্তার স্বার্থে শনিবারের রোম-পার্থ ফ্লাইটটি বাতিল করা হয়। তিনি বলেন, ইকোনমি ক্লাসের কয়েকটি আসনে সমস্যাটি দেখা দেওয়ার পর প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দল বিমানটি গভীরভাবে পরিষ্কার করে।

সাময়িক এই ভোগান্তির জন্য আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিমান সংস্থাটি আরো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সব যাত্রীর জন্য হোটেল থাকার ব্যবস্থা করা হয়েছে এবং মূল যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, আসবাবপত্র, পোশাক ও বিছানায় মানিয়ে নেওয়া ডানা-বিহীন এই ছোট ছারপোকা সাধারণত মারাত্মক স্বাস্থ্যঝাঁকি তৈরি করে না, তবে এর কামড়ে তীব্র চুলকানি ও অস্বস্তি হয়। বিমানে ছারপোকার কারণে ভ্রমণ সূচিতে বিঘ্ন ঘটার ঘটনা এটিই প্রথম নয়।

এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা ও ট্রেন পরিষেবায় ছারপোকার উপদ্রবের কারণে যাত্রা বাতিলের ঘটনা ঘটেছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর