সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, মার্কিন জবাবকে ‘অপর্যাপ্ত’ বলল তেহরান 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, মার্কিন জবাবকে ‘অপর্যাপ্ত’ বলল তেহরান 
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা হয়েছে। দ্বিতীয়বারের আঘাতে আরও একজন নিহত ও ১১ জন আহত হয়েছে। 

রোববার সন্ধ্যার দিকে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘একটি অজ্ঞাত প্রক্ষিপ্ত অস্ত্র’ আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেছেন, যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের জবাবকে তিনি ‘অপর্যাপ্ত’ বলে বর্ণনা করেছেন।

আগের দিন শনিবার একই বিমানবন্দরে বড় ধরনের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৩ জন নিহত হন। আহত হন ৩০৯ জন। সেই হামলার রেশ কাটতে না কাটতেই রোববার আবার বিমানবন্দরটিতে হামলা হলো।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) পরে নিশ্চিত করে, রোববারের হামলায় কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, প্রক্ষিপ্ত অস্ত্রটি বিমানবন্দরের টার্মিনাল–৪-এ আঘাত হানে। আগুন নিয়ন্ত্রণে জরুরি দল পাঠানো হয়। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিচ্ছে। 

আল–আরাবিয়া জানায়, প্রক্ষিপ্ত অস্ত্রের আঘাতের কয়েক মিনিট পর বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর