ভারতের রাজধানী দিল্লি এখন ককরোচ জনাতা পার্টির ডাকা বিক্ষোভ ঘিরে সরগরম। চলছে ব্যাপক ধরপাকড়। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি।
ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটকের পর এবার নকশালপন্থি দল সিপিআইএমএলের (লিবারেশন) ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
দিল্লির আইএনএ এলাকার কাছে নির্বিচারে বিক্ষোভকারীদের আটক করছে দিল্লি পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে একটি পদযাত্রা শুরুর ঠিক পরেই এই আটক শুরু হয়েছে।
আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে। পুলিশি ধরপাকড়ের মুখে পড়ে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি 'দিল্লি হাট'-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’ বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ।
১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন।
নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, শুক্রবার রাত থেকেই চলছে ব্যাপক ধরপাকড়।
এর মধ্যেই দিল্লির ময়দানে আটক হন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চুরির অভিযোগ তুলে শনিবার সাউথ অ্যাভিনিউয়ে মমতা ও তার দলের নেতারা ধর্নায় বসেন। সেখান থেকে সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছে।
সেখান থেকে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে মমতাকে। আটকের পর মমতাকে পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। তবে, কোথায় নিয়ে যাওয়া হয়, তা এখনও জানা যায়নি।
এর আগে দিল্লি বিমানবন্দরে বিমানে উঠে ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে তার বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। এ সময় বিমানে ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারাও।
বিমানে উঠে তাদের পুলিশ আটক করে। বাকি যাত্রীদের তখন দাঁড় করিয়ে রাখা হয়েছিল। মুম্বাই থেকে দিল্লিতে আসেন দীপকে-রা। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাদের বিমান। সেখান থেকেই তাকে আটক করা হল।
শনিবার রাজধানীর রাস্তায় ৪০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তর সংলগ্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
সকাল থেকে যন্তর মন্তর সংলগ্ন এলাকায় চলছে পুলিশের মাইকিং। সেখানে পুলিশ বার বার জানাচ্ছে যে, সিজেপির কর্মসূচির জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি।
মানুষজনকে আন্দোলনস্থলে জড়ো হয়ে স্লোগান দিতে বারণ করা হচ্ছে। কমিউনিটি সেন্টার, মসজিদ, বাসিন্দাদের সংগঠনগুলিকেও প্রচার করতে বলা হচ্ছে যে, এই কর্মসূচির অনুমোদন পুলিশ দেয়নি। তাতে যোগ দিলে আটক করা হতে পারে।
-এমএমএস




