শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিমানে উঠে অভিজিৎ দীপকে, সৌরভ দাসদের ধরল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

শেয়ার করুন:

বিমানে উঠে অভিজিৎ দীপকে, সৌরভ দাসদের ধরল পুলিশ

দিল্লি বিমানবন্দরে বিমানে উঠে ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ। 

শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে তার বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। এ সময় বিমানে ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারাও। 

বিমানে উঠে তাদের পুলিশ আটক করে। বাকি যাত্রীদের তখন দাঁড় করিয়ে রাখা হয়েছিল। মুম্বাই থেকে দিল্লিতে আসেন দীপকে-রা। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাদের বিমান। সেখান থেকেই তাকে আটক করা হল।

শনিবার দীপকে-দের বিমান দিল্লিতে নামতেই পুলিশ তৎপর হয়ে ওঠে। আগে থেকেই তারা বিমানবন্দরে অপেক্ষা করছিল। ছিলেন অনেক নারী পুলিশকর্মীও।

দীপকে-সহ সিজেপি নেতারা বিমানে বসে ইনস্টাগ্রামে ‘লাইভ’ করেন। সরাসরি সম্প্রচারে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি দেখা যায়। দীপকে জানিয়ে দেন, গ্রেফতার হবেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন।

এর আগে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ। 

তাকে দিল্লি না-যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তিনি কথা শোনেননি বলে পুলিশের অভিযোগ। এ ছাড়াও ইন্টারনেটে জনপ্রিয় একাধিক মুখ, ককরোচদের একাধিক নেতাকে পুলিশ আটক করেছে। 

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৫০০ জনের বেশি আটক হয়েছেন। সিজেপি নেতা সৌরভ জানিয়েছেন, তাদের আইনি বিষয়গুলি যিনি দেখাশোনা করেন, সেই রত্না সিংহকে সকালে আটক করেছে পুলিশ। 

রত্না আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। তখন পুলিশ তাকে বাধা দেয়। 

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচির আগে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিকে। 

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর রাস্তায় ৪০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তর সংলগ্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। 

এমনকি, দিল্লির বিভিন্ন হোটেল, গেস্ট হাউস ও হোস্টেলে ঘুরে ঘুরে কমবয়সিদের খুঁজছে পুলিশ। কেউ শনিবার যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দিতে এসেছেন বলে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

ভারতের বিতর্কিত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার রাস্তায় নামছে সিজেপি। সেই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের আইন পরিবর্তনের দাবিও জানিয়েছে তারা। 

এই সব দাবি সামনে রেখে শনিবার ‘যন্তর মন্তর ২.০’-র ডাক দেওয়া হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে তরুণ প্রজন্ম সিজেপি-র আন্দোলনে যোগ দিতে চলেছে। 

রাজধানীতে বড়সড় জমায়েতের আশঙ্কা করে শুক্রবার রাত থেকেই পদক্ষেপ গ্রহণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। রাশ টানা হয়েছে মেট্রো ও ট্রেন যাত্রায়। 

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর