রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে চরম উৎকণ্ঠায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে চরম উৎকণ্ঠায় ভারত

চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহ করার পরিকল্পনা করছে পাকিস্তান। 

দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং মনে করেন, চীনের তৈরি এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাকিস্তানের হাতে গেলে তা ভারতের জন্য উদ্বেগের কারণ হবে। খবর  দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

india-

তবে ভারতীয় বিমানবাহিনীর কাছে এটি মোকাবিলার প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে বলেও তিনি দাবি করেন।

শনিবার (৩ অক্টোবর) ভারতের ৯৪তম বিমানবাহিনী দিবস উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এয়ার চিফ মার্শাল এ পি সিং। 

আগামী ৮ অক্টোবর দেশটিতে বিমানবাহিনী দিবস পালিত হবে। তিনি জানান, যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা বাড়াতে ভারত বছরে ৩৬–৪০টি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে। 

তেজস এমকে-১এ, তেজস এমকে-২, রাফাল ও ভবিষ্যতে এএমসিএ—এসব যুদ্ধবিমান নিয়ে বিমানবাহিনীর বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে দূরপাল্লার আকাশযুদ্ধ সক্ষমতা বাড়াতে অ্যাস্ট্রা এমকে-১, এমকে-২ ও এমকে-৩ ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও উৎপাদন চলছে। 

অ্যাস্ট্রা এমকে-৩-এর পাল্লা ৩৫০ কিলোমিটারের বেশি হতে পারে। পাশাপাশি রাশিয়ার আর-৩৭এম ও ফ্রান্সের মেটিওর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়ও বিবেচনায় রয়েছে।

এয়ার চিফ আরও বলেন, প্রতিপক্ষ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেলে ভারতেরও দ্রুত এএমসিএ কর্মসূচি এগিয়ে নেওয়া এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর