মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইরান যদি তেল বিক্রি করতে না পারে, অন্য কেউই পারবে না: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

ইরান যদি তেল বিক্রি করতে না পারে, অন্য কেউই পারবে না: গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ। 

‘ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে কেউ তেল বিক্রি করতে পারবে না এবং ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না’— বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 

পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। 

গালিবাফ বলেন, ‘ইরানের জনগণকে অবরোধ ও হুমকিতে কখনোই ভীত হওয়া উচিত নয়। যদি আমেরিকান শত্রুর হিসাব-নিকাশের যন্ত্র এই মৌলিক সত্যটি বুঝতে না পারে, তবে তারা ইরানি জাতির পক্ষ থেকে কঠোর আঘাত পাওয়ার চক্রেই আটকে থাকবে।’

প্রসঙ্গত, গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদক দেশ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহন অবকাঠামোর সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ইরানের তেল রপ্তানিতে বড় ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় ওই অঞ্চলে যেকোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক তেলের বাজারে প্রভাব ফেলতে পারে।

এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছিলেন, ৪০ দিনের যুদ্ধের চেয়েও ভয়াবহ কোনো যুদ্ধে জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।

সূত্র: আলজাজিরা, বিবিসি


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর