রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুই শতাধিক মার্কিন সেনা ৬ এফ-৩৫ নিয়ে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

দুই শতাধিক মার্কিন সেনা ৬ এফ-৩৫ নিয়ে ভারতে

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-তে যোগ দিতে রাজস্থানে এসেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ৬টি সর্বাধুনিক এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট যুদ্ধবিমান এবং ২ শতাধিক মার্কিন বিমান-সেনা। 

মার্কিন বিমান বাহিনী এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় অংশ নিচ্ছে এবং নতুন এ যুদ্ধবিমানগুলোর অভিষেক ঘটবে এই মহড়ায়। খবর এনডিটিভির।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক পোস্টে লেখেন, যোধপুরে এসে পৌঁছেছে আমেরিকার বিমানশক্তি! ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান ও ২০০ বিমানসেনা এখন ভারতে। 

ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য অংশীদারদের পাশাপাশি আমেরিকার এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অভিষেক হতে দেখে আমি উচ্ছ্বসিত।

গোর যুক্তরাষ্ট্রের এই বহুমুখী সক্ষমতাসম্পন্ন স্টিলথ যুদ্ধবিমানগুলোর ছবিও শেয়ার করেছেন।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও মার্কিন সেনারা বর্তমানে রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুরে অবস্থান করছে উল্লেখ করে শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন সার্জিও গোর।

‘তরঙ্গ শক্তি’ ভারতের বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত একটি বহুজাতিক বার্ষিক মহড়া। ২০২৪ সালে প্রথমবারের মতো এই মহড়ার আয়োজন করে ভারতীয় বিমান বাহিনী। 

তার পরের বছর ২০২৫ সালে ‘তরঙ্গ শক্তি’ মহড়া হয়নি, সেই হিসেবে চলতি ২০২৬ সালে দ্বিতীয় দফা মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে শুরু হয়েছে তরঙ্গ শক্তি মহড়া। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ এ মহড়ায় অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০ জে যুদ্ধ বিমান নিয়ে যোগ দিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট এফ-৩৫ হলো পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান যা একাধিক ক্ষেত্রে (ডোমেইন) কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। 

skn-st

এর সক্ষমতার মধ্যে রয়েছে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আদান-প্রদান; এর ফলে এটি আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ এবং সাইবার-ভিত্তিক কার্যক্রমের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।

এবারের মহড়ার সবচেয়ে বড় আকর্ষণ এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট। এছাড়া ফ্রান্সের রাফাল, ভারতের নিজস্ব প্রযুক্তির তেজস এবং সুখোই-৩০ এমকেআই-এর মতো যুদ্ধবিমানও মহড়ায় শামিল হয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর