শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম

শেয়ার করুন:

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে উঠতেই কক্ষ থেকে বেরিয়ে যান বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একাংশ। একই সময়ে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন কয়েক শ মানুষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় অধিবেশনকক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ তার উদ্দেশে দুয়ো দিতে শুরু করেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিনিধিদল দাঁড়িয়ে তালি দিয়ে তাকে স্বাগত জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিবেশনের সভাপতি বারবার উচ্চ স্বরে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একপর্যায়ে নেতানিয়াহু বলেন, নৈতিকভাবে কাপুরুষ যেসব ব্যক্তি এখনো এই কক্ষ থেকে বের হয়ে যাননি, তারাও দয়া করে বের হয়ে যান।

নেতানিয়াহুর বক্তব্য চলাকালে জাতিসংঘের বাইরে বিক্ষোভ হয়
নেতানিয়াহুর বক্তব্য চলাকালে জাতিসংঘের বাইরে বিক্ষোভ হয়

এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারকে দেখা গেছে, নেতানিয়াহুর ভাষণ যৌথভাবে বর্জন ও ওয়াকআউট করার জন্য বিভিন্ন রাষ্ট্রকে অনুরোধ জানিয়েছিল ফিলিস্তিন।

এদিকে নেতানিয়াহুর ভাষণ চলাকালে জাতিসংঘের সদর দপ্তরের কাছে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাদের অনেকে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, গাজাকে বাঁচতে দিন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, ইরানকে বাঁচতে দিন’—এ ধরনের স্লোগান দেন। পরে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো বৈঠকের কর্মসূচি ছিল না। তবে ভাষণে ট্রাম্পের প্রশংসা করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করে যাব। আমরা জয়ী হতে থাকব; কারণ, আমাদের আর কোনো পথ নেই।’

তিনি আরও বলেন, ‘বর্বরদের বিরুদ্ধে এই লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বড় কোনো অংশীদার আমরা পাইনি। আমি তাকে ধন্যবাদ জানাই। তার সাহসী নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ।’

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর