বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশে ৫.৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। 
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাস্তায় বেড়িয়ে আসেন স্থানীয় বাসিন্দারা

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশে ৫.৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। 

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০.৪০ মিনিটে (০৭৪০জিএমটি) দক্ষিণ-পূর্ব শানলিউর্ফার কারাকোপ্রু জেলায় এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৭.৩৯ কিলোমিটার (৪.৬ মাইল) গভীরে।

এএফএডি আরও জানিয়েছে, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি মূল উৎপত্তিস্থল কারাকোপ্রু ছাড়াও পার্শ্ববর্তী গাজীআন্তেপ, এলাজিগ, মালাতিয়া এবং দিয়ারবাকির প্রদেশেও জোরালোভাবে অনুভূত হয়েছে।

সানলিউরফার গভর্নর হাসান সিলদাক জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী শহরটিতে কোনো মৃত্যু বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

তিনি আরও জানান, জরুরি উদ্ধারকারী দলগুলো পুরো এলাকায় অনুসন্ধান ও নজরদারি অব্যাহত রেখেছে। 

প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে তুরস্ক বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি মূলত অ্যানাটোলিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। এই প্লেটটিকে চারপাশ থেকে তিনটি বড় প্লেট—উত্তরে ইউরেশিয়ান প্লেট, দক্ষিণে আফ্রিকান প্লেট এবং পূর্বে আরবীয় প্লেট ক্রমাগত চাপ দিচ্ছে। এই প্লেটগুলোর নড়াচড়া ও সংঘর্ষের কারণে এখানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। 

সূত্র: আনাদোলু

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর