বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান নিহত
ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িতে লাগা আগুন নেভাচ্ছেন ফিলিস্তিনি দমকলকর্মীরা।

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন।

ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) পশ্চিম খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে গাড়িতে থাকা ওসামা আবু খাতের এবং মোহাম্মদ আবু আলওয়ান নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা- শিন বেতের সমন্বয়ে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাসের অর্থায়ন ব্যবস্থা ও তাদের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার অংশ হিসেবে এই নিখুঁত অভিযানটি পরিচালনা করেছে। তবে অভিযানটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। 

নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী কাটজ যৌথ বিবৃতিতে আরও বলেন, ‘আমরা হামাসকে পুনরায় শক্তি ফিরে পেতে দেব না এবং গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত আমরা থামব না।’

এদিকে এই হত্যাকাণ্ডের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সূত্র: রয়টার্স, ইয়েনেট

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর