বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এআই-এর নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

এআই-এর নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ (এসআই) রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

ভাষণে ট্রাম্প, ‘‘আর্টিফিশিয়াল বা ‘কৃত্রিম’ শব্দটি ব্যবহার করলে মনে হয় প্রযুক্তিটি বুঝি কোনো ‘নকল’ বা ‘ভুয়া’ কিছু। কিন্তু এটি আসলে মোটেও নকল নয়, বরং অসাধারণ এক প্রযুক্তি। তাই এর নাম হওয়া উচিত ‘সুপার ইন্টেলিজেন্স’।” 

তিনি বলেন, এআই-এর ওপর কোনো ধরনের আন্তর্জাতিক বা বৈশ্বিক কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টাকে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে এআই-এর বিকাশ থামিয়ে দেওয়ার চেয়ে বিশ্বমঞ্চে-বিশেষ করে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

ট্রাম্প আরও জানান, এখন থেকে যুক্তরাষ্ট্রের সব সরকারি নথিতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দের পরিবর্তে আরও নিখুঁত শব্দ হিসেবে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা সংক্ষেপে ‘এসআই’ ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, জাতিসংঘে এই আনুষ্ঠানিক ঘোষণার আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ও এক্স বিকল্প নামের ওপর একটি জনমত জরিপ চালিয়েছিলেন। সেখানে ‘সুপিরিয়র ইন্টেলিজেন্স’ বা ‘এক্সট্রিম ইন্টেলিজেন্স’-এর মতো নামগুলোর মধ্য থেকে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামটি চূড়ান্ত করা হয়।

এছাড়াও গত সপ্তাহাহে নিজের প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর আদলে প্রযুক্তির সুরক্ষায় একটি নতুন ‘এআই ফোর্স’ (এসআই ফোর্স) গঠন এবং এই খাতটি তদারকির জন্য একজন ‘এআই জার বা প্রশাসক’ নিয়োগের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

সূত্র: বিবিসি

এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর