সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানে পেট্রোলের দাম ১ হাজার রুপিতে পৌঁছাতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে পেট্রোলের দাম ১ হাজার রুপিতে পৌঁছাতে পারে!

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিলে পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটার ১ হাজার রুপিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক। 

রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই সতর্ক বার্তা দেন। 

মালিক জানান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুতগতিতে বাড়ছে। পাকিস্তানে ইতিমধ্যে পেট্রোলিয়াম পণ্যের দাম ৫০ শতাংশ বেড়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। সেক্ষেত্রে পেট্রোলের দাম ১ হাজার রুপি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ইতোমধ্যে পেট্রোলিয়াম পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে দেশটিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৩৮৯ দশমিক ১৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি। 

পেট্রোলিয়ামমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং সরবরাহব্যবস্থার ওপর চাপের কারণে জ্বালানির দাম বাড়ছে।

মন্ত্রী আরও জানান, পাকিস্তান পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণভাবে জ্বালানি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নতুন কয়েকটি তেলকূপে কাজ শুরু হয়েছে এবং অক্টোবরের মধ্যে দেশীয় অপরিশোধিত তেল উৎপাদনের আশা করছে সরকার। এর মাধ্যমে আমদানিনির্ভরতা কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করছে ইসলামাবাদ।

এদিকে সাধারণ মানুষের ওপর বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ কমাতে একটি বিশেষ সহায়তা কর্মসূচিও চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই প্রকল্পের আওতায় মোটরসাইকেল, অটোরিকশা এবং ৮০০সিসি পর্যন্ত যানবাহনের জন্য পেট্রোলে প্রতি লিটারে ১০০ রুপি ছাড় দেওয়া হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ও সৌদি আরব-ইয়েমেনের হুথি মধ্যে নতুন উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা পাকিস্তানের মতো আমদানিনির্ভর দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ছে। 

সূত্র: জিও নিউজ

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর