বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সুইডিশ কূটনীতিককে বহিষ্কার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

শেয়ার করুন:

সুইডিশ কূটনীতিককে বহিষ্কার করল ইরান

ইরানে নিযুক্ত এক সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরান। সুইডেনের পক্ষ থেকে ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কারের এক দিন পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ম্যাথিয়াস ওটারস্টেডটকে তলব করে তাকে জানানো হয়েছে যে তাদের  এক কূটনীতিককে ইরান থেকে বহিষ্কার করা হচ্ছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।

এর আগে সুইডেন ইরানের রাষ্ট্রদূতকে তলব করে এবং স্টকহোমে ইরানি দূতাবাসের একজন কর্মকর্তাকে দেশ ছাড়তে বলে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তার কর্মকাণ্ড কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে তিনি কী ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি স্টকহোম।

এদিকে সুইডেনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এই পদক্ষেপকে পদক্ষেপকে ‘অন্যায্য’ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরান আরও জানিয়েছে, নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা পারস্পরিক পদক্ষেপ নেওয়ার নীতি অনুসরণ করবে। একই সঙ্গে সুইডেনের নীতিকে ‘বিরূপ’ হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে ইরানবিরোধী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও অভিযোগ, সুইডেন ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ইরানবিরোধী বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।

সূত্র: ‍বিবিসি, আলজাজিরা

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর