বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

প্রয়োজন দশ লাখ কর্মী, নাগরিকত্বসহ নানা সুযোগের ঘোষণা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

প্রয়োজন দশ লাখ কর্মী, নাগরিকত্বসহ নানা সুযোগের ঘোষণা কানাডার

বিশ্বের বিভিন্ন দেশে বেকারত্বের হার দিন দিন বাড়ছে। তবে এই ক্ষেত্রে উল্টোপথে রয়েছে কানাডা। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ রয়েছে দশ লাখের বেশি। এই পদগুলো পূর্ণ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নেবে দেশটি। তাদেরকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার ব্যাপারেও সুবিধা দেওয়া হবে।

কানাডায় যারা কাজ করছেন, তারা আগামী দিনে অবসর নেবেন। নতুনেরা চাকরি করতে রাজি নন। সব মিলিয়ে কানাডায় কাজের লোকের অভাব দেখা দিয়েছে। এক খবরে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি


বিজ্ঞাপন


২০২২-এর শ্রম শক্তি সমীক্ষায় দেখা গেছে, গত বছরের মে মাসের তুলনায় এ বছর শূন্যপদের সংখ্যা বেড়েছে তিন লাখের বেশি। চলতি বলছে দেশটি চার লাখের বেশি অভিবাসীকে স্থায়ী নাগরিকত্ব প্রদান করবে। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে সাড়ে চার লাখে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় স্থায়ী হতে চান তাদের জন্য এটিকে বড় সুযোগ বলে মনে করা হচ্ছে। দেশটিতে যেমন পরিবহণ, অর্থ, বিমা থেকে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি নির্ভর কাজের পাশাপাশি রিয়েল এস্টেট ক্ষেত্রেও বিপুল শূন্যপদ রয়েছে এবং আগামী দিনে তা আরও বাড়বে।

কানাডায় নির্মাণ শিল্পে এপ্রিলে শূন্যপদের সংখ্যা ছিল ৮৯ হাজার ৯০০। যা গত বছরের এপ্রিলের তুলনায় ৪৫ শতাংশ বেশি। হোটেল ও খাদ্যপণ্যের ক্ষেত্রে মেতে নোভা স্কটিয়া এবং ম্যানিটোবায় দেড় লাখের বেশি লোকের প্রয়োজন ছিল। এই ক্ষেত্রে গত ১৩ মাস ধরেই বিপুল শূন্যপদে কেউ চাকরি করতে আগ্রহ দেখাচ্ছেন না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বছরগুলোতে জন্ম নেওয়া প্রায় ৯০ লাখ কানাডিয়ান এই দশকেই অবসরে যাচ্ছেন। এ কারণে চাকরির ক্ষেত্রে আরও বড় সংখ্যায় পদ খালি হচ্ছে।


বিজ্ঞাপন


একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর