বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ কমান্ডার নিহত

হামাসের সশস্ত্র শাখা ‘আল-কাসসাম ব্রিগেড’-এর অন্তর্ভুক্ত রাফাহ ব্রিগেডের কমান্ডার নায়েল আবু ওবেইদ দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় তিনি প্রাণ হারান। খবর আনাদোলুর।

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

নেতানিয়াহু ও কাৎজ জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী খান ইউনিস ব্রিগেডের কমান্ডার এবং হামাসের অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের হত্যার পরপরই এই হামলাটি চালানো হয়। 

ফিলিস্তিনি সূত্রগুলোর তথ্যমতে, এর আগের কমান্ডার মুহাম্মদ শাবানা মে মাসে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর আবু ওবেইদ রাফাহ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গণহত্যা অব্যহত রেখেছে।

দখলদার বাহিনীর হামলায় যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ১,৩৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪,৬৫৯ জন আহত হয়েছেন। 

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় চালানো গণহত্যায় ইসরায়েল ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষকে আহত করেছে। 

পাশাপাশি বিমান হামলা চালিয়ে ইসরায়েল অবরুদ্ধ এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করেছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর