সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর আজারবাইজানের রাষ্ট্রীয় গণমাধ্যম আজেরটাকের।

সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলেই ১৮ জন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়।

azarbijan

দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।

পুলিশ জানিয়েছে, একমাত্র বিকল্প পথটি হলো প্রিন্স অ্যালবার্ট রোড স্টেশন হয়ে আর-৪০৭ সড়ক ধরে এন-১২-এর দিকে যাওয়া এবং এরপর এন-১২ ধরে বিউফোর্ট ওয়েস্টের দিকে অগ্রসর হওয়া।

কর্তৃপক্ষ গাড়িচালকদের সতর্ক করে বলেছে, এই এলাকায় যান চলাচল শুরু হতে বিলম্ব হতে পারে এবং এ পথে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

ঘটনাস্থলে জরুরি সেবাকর্মী ও ট্রাফিক কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, গাড়িচালকদের তাদের নির্দেশনা মেনে চলার এবং সম্ভব হলে এন-১ মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর