সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও লুট করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম

শেয়ার করুন:

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও লুট করতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষে দেশটিতে সেনা রেখে দেওয়ার চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ভেনেজুয়েলার মতো ইরানের তেল নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথাও জানিয়েছেন। 

রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরকালে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। 

এ সময় তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির উদাহরণ টানেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বের হয়ে আসব। 

তবে আমরা যদি সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল রেখে দেওয়ার সিদ্ধান্ত নিই, তাহলে বিষয়টি ভিন্ন।

ইরান যুদ্ধ চলতি বছরের মধ্যেই শেষ হবে বলে নিজের প্রত্যাশার কথা আবারও জানিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধের অবসান নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই হতে পারে বলেও ইঙ্গিত দেন।

ইরান শান্তি আলোচনার জন্য নিয়মিত যোগাযোগ করছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তেহরান অতীতে এমন দাবি প্রত্যাখ্যান করেছে। 

ট্রাম্প বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করতে চান এবং কোনো ‘খারাপ চুক্তিতে’ রাজি হবেন না।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার খবরের পর সোমবার তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রজুড়েও বাড়তি দামের অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

তবে আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম ‘পাথরের মতো দ্রুত’ কমে যাবে।

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে ট্রাম্প দাবি করেন, দেশটি থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে যুদ্ধের খরচ ‘অনেকবার’ মেটানো হয়ে গেছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর