বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!: বাবা ভাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!: বাবা ভাঙ্গা

রহস্যময় কোনো ব্যাধি কিংবা জিনগত পরীক্ষার মাধ্যমে ২০২৭ সালে একদল মানুষ পাবেন অতিপ্রাকৃতিক বা ‘সুপারহিউম্যান’ ক্ষমতা- নিজের অনুসারীদের জন্য এমনই এক অদ্ভূত ভ্যবিষ্যদ্বাণী রেখে গেছেন বুলগেরিয়ার অন্ধ রহস্যবাদী নারী বাবা ভাঙ্গা। 

করোনা মহামারি, ৯/১১ হামলা এবং লেডি ডায়ানার মৃত্যুর মতো একাধিক বৈশ্বিক ঘটনার আগাম পূর্বাভাস দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় ১৯৯৬ সালে সালে মারা যাওয়া এই নারীকে। 

যদিও তিনি সত্যিই এসব ভবিষ্যদ্বাণী করেছিলেন কিনা তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে তার অনুসারীরা বিশ্বাস করেন যে, এই ঘটনাগুলো ঘটার বহু দশক আগেই তিনি তা দেখতে পেয়েছিলেন।

২০২৭ সালকে ঘিরে প্রকাশিত বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনানো এই অবিশ্বাস্য ভ্যবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কোনো এক রোগ বা পরীক্ষার কবলে অনেকেই পড়লেও শেষ পর্যন্ত কেবল অল্প কয়েকজনই এই বিশেষ বা অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী হবেন। 

তবে এই ক্ষমতা দেখতে কেমন হবে বা কীভাবে এটি ছড়াবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে চলতি ২০২৬ সাল নিয়েও বেশ কিছু চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। 

তার মতে, এ বছর একটি নতুন বিশ্বযুদ্ধ শুরু হবে, যা পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিমে ছড়িয়ে পড়বে। উল্লেখ্য ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুসও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একই ধরনের পূর্বাভাস দিয়েছিলেন।

এছাড়া তার মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বনেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং ‘বিশ্বের অধিপতি’ হয়ে উঠবেন। 

যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, তবে পুতিনের আরও একক ক্ষমতার অধিকারী হওয়ার মতো লক্ষণ এখনো মেলেনি।

bb_v

প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ২০২৬ সালে ভেনেজুয়েলা, কলম্বিয়া, জাপান এবং ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প এবং গত আগস্ট মাসে নেপাল ও তিব্বতে বিধ্বংসী আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নিয়েছে এবং সামনে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। 

তবে বাবা ভাঙ্গার অন্য একটি পূর্বাভাস এখনো সত্যি হয়নি, যেখানে তিনি কোনও এক ক্রীড়া প্রতিযোগিতায় ভিনগ্রহীদের বা এলিয়েনের আগমনের কথা বলেছিলেন। 

ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর মাসে একটি বিশাল মহাকাশযান পৃথিবীতে আসবে। ফলে এটি সত্যি হয় কিনা তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তিনি ২০২৫ সালের জন্যও অনুরূপ পূর্বাভাস দিয়েছিলেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর