সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাঝ আকাশে তেল শেষ ভারতীয় বিমানের, অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

মাঝ আকাশে তেল শেষ ভারতীয় বিমানের, অল্পের জন্য রক্ষা

মাঝ আকাশে তেল ফুরিয়ে যাওয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার আবুধাবিগামী একটি বিমানের। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সোমবার সকালের দিকে ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার কোচি শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ সিরিজের একটি বিমান। বিমানটির ফ্লাইট নম্বর ছিল ‘নাইন-৪১৫’। খবর ইন্ডিয়া টুডের।

কিন্তু উড্ডয়নের ৫০ মিনিট পর পাইলট দেখতে পান, বিমানের প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ প্রায় তলানিতে ঠেকে গিয়েছে। 

এই অবস্থা দেখেই পাইলট দ্রুত বিমানটি কোচি’র আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, তেলের যে অবস্থা ছিল— তাতে কোনোভাবেই উড়োজাহাজটিকে আবুধাবি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না। 

এমনকি ফিরে আসার সময়েও তেলের চাপ এতটাই কমে গিয়েছিল যে দুর্ঘটনা এড়াতে পাইলটরা প্রথম ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন।

মাঝ আকাশে এই অপ্রত্যাশিত দুর্যোগে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রী অক্ষত আছেন।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানাতে পারেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, সেতথ্যও প্রকাশ করেনি।

এর আগে ২০২৫ সালের ১২ জুন গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায় ইঞ্জিন বন্ধ হয়ে মাটিতে আছড়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। 

এতে ওই উড়োজাহাজের ২৪১ জন যাত্রী এবং ক্রু এবং ভুমিতে ১৯ জন নিহত হয়েছিলেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর