ইয়েমেনের তাইজ ও হোদাইদা এলাকায় হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত ৪৮ ঘণ্টার লড়াইয়ে দুই পক্ষের শতাধিক সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতিদের একটি সূত্র।
সূত্রটি বলেছেন, শুধুমাত্র গত ৪৮ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে আজ লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী মোখার একটি রেস্তোরাঁতে হামলা চালিয়েছে হুতিরা। এতে সেখানে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট করে সংখ্যা প্রকাশ করেনি দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
গত বৃহস্পতিবার থেকে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। যা এখনো চলছে। হুতিরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করে। অপরদিকে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে বাকি অর্ধেক অংশ।
হুতিদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে ইরান। অপরদিকে ইয়েমেনের সরকারের পক্ষে রয়েছে সৌদি আরবসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ।
এআরএম




