মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৃত বৃষ্টি মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ির দোতলার একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই মৃত্যু—তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। 

আনন্দবাজার জানিয়েছে, মৃত বৃষ্টি মুখোপাধ্যায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে। বয়স ২৮ বছর। রামপুরহাটের কুসুম্বা গ্রামেই তাদের পারিবারিক বাড়ি। 

মঙ্গলবার সকাল থেকেই বাড়ির একটি ঘরে বৃষ্টির কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুলিশকে খবর দিলে তারা বৃষ্টির ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সিলিং ফ্যানে সাদা রঙের একটি ধুতি দিয়ে ফাঁস দেওয়া ছিল বৃষ্টির গলায়।

পরিবারের দাবি, ২০২৩ সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃষ্টির চাকরি বাতিল হয়। বোলপুর হাই স্কুলের করণিক ছিলেন তিনি। তার পর তিন বছর কেটে গিয়েছে। সম্প্রতি বৃষ্টির বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়েছে আদালতে। এ নিয়ে বৃষ্টি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। 

বৃষ্টির পরিবারের এক সদস্য জানান, গত চার-পাঁচ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন।

তবে তার মৃত্যুর সঙ্গে এই বিষয়টির সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। 

এদিকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ একটি অপমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারীরা মনে করছেন।

রাজনৈতিক পরিচিতি থাকা সত্ত্বেও এই পরিবারে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় গোটা কুসুম্বা গ্রামজুড়ে শোক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। 

সূত্র: আনন্দবাজার, দ্য ওয়াল

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর