মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

যুদ্ধে সহস্রাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে: দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

যুদ্ধে সহস্রাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে: দাবি ইরানের

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেছেন, তাদের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে। 

তিনি বলেছেন, যুদ্ধের সময় ইসরায়েলের দখলকৃত অঞ্চলে থাকা গোয়েন্দা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছেন তারা। খবর প্রেসটিভির।

সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও কয়েকশ সেনা নিহত ও কয়েক হাজার সেনা আহত হয়েছেন। কিন্তু ইসরায়েল-যুক্তরাষ্ট্র এগুলো গোপন রেখেছে।

সোমবার (৩১ আগস্ট) দেওয়া বক্তব্যে তিনি এসব তথ্য উল্লেখ করেন। তিনি বলেন, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের যেসব সেনা নিহত হয়েছিলেন তাদের মৃত্যুর তথ্য কয়েক বছর পর্যন্ত গোপন রেখেছিল দেশটি।

ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হলো ‘হলিউড আর প্রোপাগান্ডা আর্মি’। যাদের কাজ হলো মুসলিম দেশগুলো থেকে লুট করা।

ইরানি সেনাবাহিনীর উচ্চপদস্থ এ কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে এমন দেশসহ বিশ্বের সব দেশ বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলা থেকে রক্ষা করতে পারবে না এবং তারা মার্কিনিদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে।

এছাড়া হরমুজ নিয়েও সতর্কতা দিয়েছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি বলেছেন, হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ড হিসেবে শুধুমাত্র স্বপ্নেই ভাবতে পারবে যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট।”

ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর