শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নেপালে নিখোঁজ মার্কিন দম্পতির শেষ কথা ‘আমরা ফিরছি’! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

নেপালে নিখোঁজ মার্কিন দম্পতির শেষ কথা ‘আমরা ফিরছি’! 

নেপালের কৈলাস-মানস সরোবর ভ্রমণে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন দম্পতি দীপক এবং মধু আহুজা। 

সুদূর আমেরিকা থেকে নেপাল পৌঁছেছিলেন কারা। দীপকের ৬০তম জন্মদিন ছিল এবার। তার পরিবার জানায়, এই জন্মদিনটা তিনি কৈলাস-মানস সরোবর ভ্রমণের মধ্যে দিয়েই কাটাতে চেয়েছিলেন। তাই স্ত্রী মধুকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন নেপাল।

কৈলাস যাত্রা শেষ করে বুধবার আহুজা দম্পতি গিরং পোর্টের অভিবাসন দফতরের কাছে পৌঁছান। চীনের স্থানীয় সময় তখন সকাল ৯টা। ঠিক সেই সময়ই সেখানে বিপর্যয় নেমে আসে। 

আকস্মিক বন্যা ধুয়ে মুছে সাফ হয়ে যায় গিরং পোর্টের বেশির ভাগ অংশই। আহুজাদের দুই কন্যা শ্রেয়া এবং আসনা জানিয়েছেন, তার পর থেকেই বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার পর থেকে উৎকণ্ঠায় গোটা আহুজা পরিবার এবং তাদের আত্মীয়েরা।

পাহারের সুনামি খ্যাত ওই আকস্মিক বন্যায় এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ নিখোঁজ। কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিপর্যয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ শতাধিক মানুষের। 

শ্রেয়াদের বিশ্বাস, তাদের বাবা-মা চীন সীমান্তের দিকেই রয়েছেন। এনডিটিভি-কে শ্রেয়া বলেন, ‘বাবা-মা কৈলাস যাত্রা শেষ করে তিব্বত-নেপাল সীমান্তে পৌঁছেছিল। গিরং সীমান্ত থেকেই শেষ কথা হয়েছিল। তার পরই শুনলাম আকস্মিক বন্যা এসেছে।’

শ্রেয়া আরও বলেন, ‘বাবা-মা খুব উৎফুল্ল ছিলেন কৈলাস যাত্রা নিয়ে। গত ৪ অগস্ট ছিল বাবার জন্মদিন। তাই বাবাই বলেছিল, এবার জন্মদিনটা কৈলাস-মানস সরোবর যাত্রাতেই কাটাবে।’

উল্লেখ্য, গত বুধবার (২৬ আগস্ট) নেপাল-তিব্বত সীমান্তে নেমে আসে বিপর্যয়। আকস্মিক বন্যায় নেপালের একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। চার দিকে শুধু ধ্বংসলীলার ছবি।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর