শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারতে ভেসে গেল ৭ নেপালির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

ভারতে ভেসে গেল ৭ নেপালির মরদেহ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতদের মধ্যে সাতজনের লাশ পাহারি ঢলে ভেসে ভারতের নদীতে গিয়ে পড়েছে।  

দেশটির কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও স্ট্রেইট টাইমস। 

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বন্যাকবলিত চিতওয়ান অঞ্চলের সীমান্তবর্তী ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌরব সিং সোগরওয়াল জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) চারটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নেপালে আকস্মিক বন্যার পানির স্রোতে লাশগুলো ভেসে ভারতে এসেছে।

এ ছাড়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে কুশীনগর জেলা থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

উদ্ধার হওয়া লাশগুলোর পরিচয় শনাক্তে কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

ststm

এদিকে, নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। 

দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৭৯টি লাশ। একই সঙ্গে বিভিন্ন এলাকায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর