শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

নেপালে বন্যায় ভেসে আসা মৃত নারীর কানের দুল চুরি, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

নেপালে বন্যায় মৃত নারীর কানের দুল চুরি, গ্রেফতার ২

নেপালের ভয়াবহ বন্যায় ভেসে আসা এক মৃত নারীর কান থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাদের শনাক্ত ও গ্রেফতার করে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার চিতওয়ান গ্রামে নারায়ণী নদীতে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে কানের দুল খুলে নেওয়ার একটি ৪১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেপালজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি পানির মধ্য থেকে ওই নারীর মরদেহ কাঠের তক্তা দিয়ে ও চুল ধরে টেনে তীরে নিয়ে আসছেন। পরে তারা অত্যন্ত নৃশংসভাবে মৃত নারীর দুই কান থেকে কানের দুল খুলে পাশে সরিয়ে রাখেন।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেপাল পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে। 

পুলিশের বরাত দিয়ে নেপালি সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, বৃহস্পতিবার ভরতপুর মেট্রোপলিটন সিটি-১ এর পোখরা বাস পার্ক থেকে ওই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার হওয়া দুজন হলেন- ২৫ বছর বয়সী মদন গুরুঙ এবং ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরী। দুজনেরই চিতওয়ানের বাসিন্দা। 

image

পুলিশ জানিয়েছে, নারীর মরদেহ থেকে অলংকার চুরির অভিযোগের বিষয়ে আরও তদন্ত চলছে। একই সঙ্গে ভিডিওটির ভিত্তিতে ঘটনার প্রকৃত পরিস্থিতি ও চুরির সঙ্গে জড়িত অন্য কেউ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নেপালে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৬৯ জনে পৌঁছেছে। দেশি-বিদেশিসহ আরও ১৪০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চলছে। এমন মানবিক বিপর্যয়ের মধ্যে মৃত ব্যক্তির মরদেহ থেকে অলংকার চুরির ঘটনা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে যখন হাজারো মানুষ স্বজন হারিয়ে শোকাহত, তখন মরদেহের প্রতি এমন অমানবিক আচরণ মানবিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন উঠেছে। 

তবে নেপাল পুলিশ হুঁশিয়ারি দিয়েছে, এই সংকটময় সময়ে ভুক্তভোগীদের লক্ষ্য করে লুটপাট বা যেকোনো ধরনের অমানবিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

সূত্র: এনডিটিভি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর