রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় নিহত ১৪

মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে একটি বৌদ্ধ বিহারে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।  

এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বয়স্ক নাগরিক বলে স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধী যোদ্ধারা জানিয়েছেন। খবর বিবিসির 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে বিহারটিতে ধ্যানের আয়োজন চলছিল। এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়।

বিবিসি বলছে, স্থাপনাটিতে দুই দফা বিমান হামলা চালানো হয় বলে স্থানীয় এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন। 

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২১ আগস্ট) সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে হামলাটি চালানো হয়। এলাকাটি মান্দালয় শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন করা হয়েছিল ওই বিহারে। সেখানে বেসামরিক লোকজন জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। তবে হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী এখনও কোনও মন্তব্য করেনি।

গণতন্ত্রপন্থি বিদ্রোহী নুয়ে উ মিয়াউং এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা। বাকি ৯ জন পাশের একটি শহরের বাসিন্দা।

নুয়ে উ মিয়াউং বলেন, ‘বয়স্ক লোকজন ধ্যানকেন্দ্রগুলোতে গিয়েছিলেন’। নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করা আরেক বিরোধী যোদ্ধা জানান, হামলার পর জীবিতদের উদ্ধারে অংশ নিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘আমরা যখন মানুষকে উদ্ধারের চেষ্টা করছিলাম, তখন বিমানটি আবার এসে দ্বিতীয় দফায় বোমা হামলা চালায়।’

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হামলাটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে মান্দালয় থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৭ মাইল) পশ্চিমে মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের মিয়াং শহরে ঘটে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর