বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজ আটক করল আইআরজিসি, নেওয়া হচ্ছে ইরানে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

এবার আমিরাতের জাহাজ আটক করল আইআরজিসি, নেওয়া হচ্ছে ইরানে

কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকার জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

বুধবার (১৯ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আমিরাত-ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন একটি ট্যাংকারকে কেশম দ্বীপের কাছে আটকানো হয়। এরপর এটির গতিপথ বদলে ইরানের বন্দর আব্বাস উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

সামুদ্রিক জাহাজ চলাচল ডাটা অনুযায়ী, আটক হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম ‘আমারা’ এবং এটির মালিক ভারত। তবে এটি আমিরাতভিত্তিক একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছিল।

ফার্স প্রতিবেদনে বলা হয়, জাহাজটি আমিরাতের কোম্পানির। জাহাজটি আমিরাতের জেবেল আলি বন্দরে যাচ্ছিল। এরপর এটির গতিপথ বদলে বন্দর আব্বাসের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা জাহাজের নাম বা মালিকানা প্রতিষ্টানের নাম প্রকাশ করেনি।

আমিরাত সরকার এখনো জাহাজ জব্দ বা মালিকানার দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।

জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, আমারা (আইএমও ৯৩৩৩২৮০) নামের ট্যাংকারটি গত সোমবার (১৭ই আগস্ট), তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সক্রিয় রেখে খালি অবস্থায় পূর্ব থেকে পশ্চিমে হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। থামার আগে আমারা আইআরজিসির প্রতিষ্ঠিত উত্তর করিডোরের মধ্যেই চলাচল করছিল। 

ব্লুমবার্গ জানিয়েছে, হরমুজ প্রণালিতে প্রবেশের পর আমারা অবশেষে কেশম দ্বীপের কাছে থামার আগে অন্তত পাঁচবার তার গতিপথ পরিবর্তন করেছিল। তবে এটিকে আটকানোর সুনির্দিষ্ট কারণ এখনও অস্পষ্ট।

ধারণা করা হচ্ছে, ইরানের ট্রানজিট সংক্রান্ত শর্তাবলী, রুট নির্দেশনা লঙ্ঘন এবং পরিষেবা ফি আদায়কে কেন্দ্র করে জাহাজটি আটক করা হয়েছে। 

ক্লাসএনকে ক্লাসিফিকেশন সোসাইটির নথি থেকে জানা যায়, আমারা একটি রাসায়নিক ও তেলজাত পণ্যবাহী ট্যাঙ্কার, যার ধারণক্ষমতা প্রায় ৪৮,০০০ মেট্রিক টন।  জাহাজটি লাইবেরিয়ার পতাকার অধীনে পরিচালিত হয়, এবং এর নিবন্ধিত মালিক হিসেবে ভারতভিত্তিক ‘এইচএসজি শিপিং ইনকর্পোরেটেড’ ও ব্যবস্থাপক হিসেবে আমিরাতভিত্তিক ‘সুপারফ্লিট ডিএমসিসি’-এর নাম তালিকাভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি হরমুজ প্রণালিতে আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘অ্যাডনক’-এর একাধিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইরানকে দায়ী করে আসছিল আবুধাবি। এর জবাবে বুধবারই ইরানের সাথে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় আমিরাত।

সূত্র: ইরানওয়্যার

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর