বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ইরানের সঙ্গে আমিরাতের সব ধরনের বাণিজ্য স্থগিত 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:২৯ এএম

শেয়ার করুন:

ইরানের সঙ্গে আমিরাতের সব ধরনের বাণিজ্য স্থগিত 

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। 

মঙ্গলবার (১৮ আগস্ট) মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।

বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ (কমিউনিকেশন্স) বিভাগের পরিচালক আফরা আল হামেলি “আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় এবং অর্থনৈতিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরা। পরবর্তী নোটিশ জারির আগ পর্যন্ত এ স্থগিতাবস্থা জারি থাকবে।”  

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনের মার্কিন সেনা ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিযাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

তবে প্রায় সময়েই মার্কিন ঘাঁটির পাশাপাশি এসব দেশের তেল সংরক্ষণাগার, বিমানবন্দর প্রভৃতি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাতেও হামলা করেছে আইআরজিসি।

আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকসহ বেশ কিছু অবকাঠামোগত স্থাপনায় যুদ্ধের গত ৬ মাসে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। 

গত ১৩ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় অ্যাডনকের দু’টি ট্যাংকার জাহাজ।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ আগস্টের হামলার পরই ইরানের সঙ্গে যাবতীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয় আবুধাবি।

সর্বশেষ মঙ্গলবার পারস্য উপসাগরের আন্তর্জাতিক বাণিজ্য রুট দিয়ে চলার সময় আমিরাতের দুই বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বাইরে থাকায় জাহাজ দু’টির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ আগস্ট অ্যাডনকের ট্যাংকারে হামলার পর থেকেই ইরানের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিতের ব্যাপারটি বিবেচনাধীনে ছিল। মঙ্গলবারের হামলার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আবুধাবি।

এদিকে আমিরাতের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে ইরান। আমিরাত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, ইরান সংযুক্ত আরব আমিরাতকে শত্রু জ্ঞান করে কখনও হামলা করেনি। 

তাই আমিরাতের অভিযোগ ইরান সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছে। এ ধরণের পদক্ষেপ আঞ্চলিক আস্থা ও নিরাপত্তা পরিস্থিতিকে বিপন্ন করে তুলতে পারে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর