বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

মুম্বাইয়ে টানা বৃষ্টিতে ভূমিধস, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

মুম্বাইয়ে টানা বৃষ্টিতে ভূমিধস, নিহত ৭

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর আনুমানিক ৩টা ৪৮ মিনিটে মুম্বাইয়ের ঘাটকোপারের চেরাগনগরে অবস্থিত গৌশিয়া চাউলে এ ঘটনা ঘটে। গত কয়েকদিনের একটানা মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে সংলগ্ন ২ থেকে ৩টি আবাসিক ঘরের ওপর আছড়ে পড়ে। ঘুমের ঘোরে থাকা বাসিন্দারা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। 

খবর পেয়ে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল বিভাগ, পুলিশ, ওয়ার্ডের কর্মী, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং অ্যাম্বুলেন্স পরিষেবার প্রায় ৫০ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। বিধ্বস্ত ওই ভবনের নিচে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল।

 নিহতদের মধ্যে সোহেল আনসারি (১৮) এবং মহম্মদ আনসারি (১৪)- নামে দুই কিশোর রয়েছে বলে জানিয়ে স্থানীয় প্রশাসন। 

পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্ডে বলেছেন, একটানা বৃষ্টির কারণে ভূমিধসটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তার কথা ভেবে তাদের অন্যত্র সরানোর কথা ভাবা হচ্ছে। 

এদিকে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে জরুরি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

সূত্র: দ্য হিন্দু

এমএইচআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর