রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ্যে
ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার টেলিগ্রামে প্রকাশ করা ভিডিওতে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় মোজতবা খামেনিকে।

তবে ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহের নিউজ। এছাড়া তাকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা করা হয়। ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি মোজতবাকে।

এমনকি গত ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা কমপ্লেক্সে আয়াতুল্লাহ আলী খামেনির তিন ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, মাসউদ হোসেইনি খামেনি এবং মেইসাম হোসেইনি খামেনিকে দেখা গেলেও ছিলেন না ইরানের নতুন সর্বোচ্চ নেতা।

মোজতবা খামেনির অনুপস্থিতি দেশি-বিদেশি গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ইরানি কর্মকর্তাদের জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে তেহরানে অনুষ্ঠিত বাবার সাতদিনের শোক ও দাফন অনুষ্ঠানে অংশ নেননি ৫৬ বছর বয়সী দেশটির নতুন সর্বোচ্চ নেতা। ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তারা জানায়।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর