শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

পাকিস্তানিরা কেন বাংলাদেশের আনারস পছন্দ করে?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা

পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।

পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন।

পাকিস্তানের বাজারে বাংলাদেশি আনারসের এই চাহিদার পেছনে মূল কারণ হলো দেশটিতে আনারসের স্বল্প উৎপাদন। দেশটির বেশির ভাগ অঞ্চলের মাটি আনারস চাষের জন্য উপযোগী নয়।

ana

পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবের কিছু অঞ্চলে সামান্য আনারস উৎপাদিত হলেও তা দিয়ে দেশটির মোট চাহিদা মেটানো সম্ভব হয় না। 

ফলে তাদের অনেকাংশেই আমদানির ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশের আনারস বিশেষ করে টাঙ্গাইলের জিআই স্বীকৃত আনারস অত্যন্ত মিষ্টি, সুস্বাদু ও রসালো হয়, যা পাকিস্তানি ভোক্তাদের কাছে বেশ আকর্ষণীয়।

জিআই স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো টাঙ্গাইলের মধুপুরের আনারস যায় পাকিস্তানের বাজারে। স্বাদে-গুণে অনন্য বাংরাদেশের আনারাসে মুগ্ধ পাকিস্তানের ভোক্তারা।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর