রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার: ইসরায়েল

পুনরায় ক্ষমতায় আসলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু  রাষ্ট্র’ ঘোষণা করবেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।  

তার দাবি, বর্তমানে কাতার ইসরায়েলের জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার মতে, এখন পর্যন্ত কাতারকে এখনো এমন ঘোষণা না করা ‘অমার্জনীয় ভুল’।

তিনি বলেন, ‘ইরান তো প্রকাশ্যেই বলে যে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। কিন্তু কাতার ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা চালানো ‘নুখবা’ সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। 

এ ছাড়া কাতার থেকে পরিচালিত আল জাজিরা এমন একটি গণমাধ্যম, যা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষাক্ত প্রচারণা চালায়।

বেনেট আরও অভিযোগ করেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে। 

তার দাবি, কাতারের প্রভাব ইসরায়েলের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা—প্রধানমন্ত্রীর কার্যালয়—পর্যন্ত পৌঁছে গেছে।

তিনি বলেন, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর