রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ইসরায়েলকে সুরক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ছে মার্কিন নৌবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০২:২১ এএম

শেয়ার করুন:

ইসরায়েলকে সুরক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ছে মার্কিন নৌবাহিনীর

ইরানের সঙ্গে টানা পাঁচ মাসের বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধের কারণে মার্কিন নৌবাহিনীর ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে এক সতর্কবার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্স গ্রিনউইচ। 

তিনি জানিয়েছেন, নতুন যুদ্ধজাহাজ পাওয়া না গেলে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত নিজের দেশের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাবলয় কমিয়ে আনতে হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পেন্টাগনের কাছে পাঠানো এক চিঠিতে ইউরোপীয় কমান্ডের প্রধান নিজের উদ্বেগের কথা লিখিতভাবে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাম্প্রতিক শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুইপক্ষের মধ্যে হামলার মাত্রা চরম আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। ফলে মার্কিন বাহিনীর  মজুতকৃত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ফুরিয়ে আসছে। অন্যদিকে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর ট্রাম্প প্রশাসন ইরানের সমুদ্রবন্দরগুলোতে নিষেধাজ্ঞা দেয়। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ পথটি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে।  

কয়েক বছর ধরে ভূমধ্যসাগরের পূর্বে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলো ইসরায়েলকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব জাহাজে থাকা উন্নত রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ইরান এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোঁড়া হামলা নস্যাৎ করা হয়। একই সাথে ইউরোপীয় কমান্ডকে রাশিয়ার আগ্রাসনের দিকেও নজর রাখতে হচ্ছে। নিজ ভূখণ্ডের সুরক্ষার পাশাপাশি ন্যাটো ও ইসরায়েলকে সুরক্ষা দিতে গিয়ে মার্কিন নৌবাহিনীর ওপর চাপ বাড়ছে। 

বর্তমানে স্পেনের রোটা ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর পাঁচটি ডেস্ট্রয়ার রয়েছে। চলতি বছরের শেষের দিকে আরও একটি যোগ হওয়ার কথা রয়েছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর