শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ইরাকের সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

ইরাকের সশস্ত্র বাহিনীকে সতর্কা থাকার নির্দেশ 

ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দেশটির সব সামরিক ঘাঁটি ও ক্যাম্পগুলোতে সতর্কতার মাত্রা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের মুখপাত্র সাবাহ আন-নুমান ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলি ফালাহ আজ-জাইদি দেশের সব সামরিক ঘাঁটি ও ক্যাম্পের প্রতিরোধ প্রস্তুতি ও সতর্কতার মাত্রা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

মুখপাত্র আরও বলেন, সর্বাধিনায়ক যেকোনো আক্রমণ বা অনুপ্রবেশ ব্যর্থ করার জন্য গোয়েন্দা প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়নের ওপরও জোর দিয়েছেন।

ইরাকের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, আজ-জাইদি রাডার ব্যবস্থা, প্রারম্ভিক সনাক্তকরণ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্রায়নের কর্মসূচি দ্রুততর করার নির্দেশ দিয়েছেন।

গত বুধবার (২৯ জুলাই) ভোরে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী। 

ইরাকের বসরা, ওয়াসিত, কিরকুক ও দিয়ালা প্রদেশসহ বিভিন্ন এলাকায় হাশদ আশ-শাবির অবস্থানগুলোকে লক্ষ্য করে মার্কিন-সৌদি হামলা চালানো হয়।

এই হামলাগুলো সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনায় ড্রোন হামলার অজুহাতে করা হয়েছিল। 

কিন্তু ওই দাবি ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা আগেই প্রত্যাখ্যান করেছিল। ইরাকের মাটি থেকে সৌদি আরবসহ অন্য কোনো দেশে হামলার কথা অস্বীকার করে আসছে দেশটির সরকার।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর