রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে প্রবল আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। তিনি বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয় সামলাবেন প্রহ্লাদ।

শনিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন। 

প্রহ্লাদ যোশী কর্ণাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে টানা পাঁচবার নির্বাচিত একজন অভিজ্ঞ সংসদ সদস্য ও প্রভাবশালী বিজেপি নেতা । এরআগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় কয়লা, খনি এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এরআগে শনিবার (২৫ জুলাই) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন সদ্য বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির জন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল তার পদত্যাগ।

ধমেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টা পর সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের বসে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানান।  

তিনি জানান ‘সরকার তাদের আশ্বাস দিয়েছে, ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার করা হবে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং মেডিকেল ভতি পরিক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা ছাত্রদের পরিবারকে নিয়ম ও বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। সরকার নিজেহদের প্রতিশ্রুতি রক্ষা করবে—এই ‘প্রত্যাশা’ নিয়েই সিজেপি আন্দোলন শেষ করছে।’

তিনি আরও বলেন, ‘৩৬ দিনের বিক্ষোভের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিগুলো উগ্রপন্থী ছিল না, বরং মৌলিক ছিল এবং সরকার এখন তা মেনে নিয়েছে।’

সিজেপির আরেক মুখ্যপাত্র সৌরভ দাস বলেন, ‘আমরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির কারণে চরম হতাশায় ভুগে ভারতের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে তাদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলাম। সরকার এতে সম্মত হয়েছে এবং জানিয়েছে যে, যে সকল নিয়মকানুন অনুযায়ী অনুমতি আছে, সেই অনুযায়ী ওই পরিবারগুলোকে সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘আমরা সরকারের সামনে একটি পাঁচ-দফা দাবি সনদ পেশ করেছি, যেখানে বৃহত্তর শিক্ষা ও পরীক্ষা সংস্কারের কথা বলা হয়েছে। আমরা প্রায় চার সপ্তাহ পর সেই দাবি সনদ নিয়ে সরকারের সঙ্গে আবারও দেখা করব’।

এদিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পরপরই পুলিশ লাউডস্পিকারে বিক্ষোভকারীদেরকে যন্তর মন্তর খালি করে দেওয়ার আহ্বান জানায়। ইতোমধ্যেই বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। 

সূত্র: এনডিটিভি 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর