শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সীমান্তে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০১:৪১ এএম

শেয়ার করুন:

সীমান্তে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত
বিএসএফের একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই সদস্য নিহত। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দফতরে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ, ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা।

এ ঘটনায় ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য অজয় কুমার সিং (৫১) ও আম্বাদাস সুরেশ দরগু (৩৭) নিহত হন। গুরুতর আহত বিকাশ ব্রহ্ম (৪৪) মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুই সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগেও শিবম মিশ্রের বিরুদ্ধে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সে ঘটনায় বিএসএফের অভ্যন্তরীণ বিধি অনুযায়ী তাঁকে শাস্তি দেওয়া হয়। সম্প্রতি সেই শাস্তির মেয়াদ শেষ হলে তাঁকে নিজ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে। বৈষ্ণবনগর থানার পুলিশও এ ঘটনায় পৃথক তদন্ত শুরু করেছে।

তবে ঘটনার কারণ সম্পর্কে বিএসএফ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর