শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

খামেনির জানাজায় লাখো কণ্ঠে ট্রাম্পকে হত্যার ডাক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

খামেনির জানাজায় লাখো কন্ঠে ট্রাম্পকে হত্যার ডাক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দিয়েছেন লাখ লাখ ইরানি। 

রোববার (৫ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত বিশাল জানাজা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

জানাজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে লাউডস্পিকারে বক্তব্য দেন অনুষ্ঠানের সঞ্চালক ও ইরানের বিখ্যাত কবি মোহাম্মদ রাসৌলি। তিনি জনতাকে উদ্দেশ্য করে বলেন, ‘এখন থেকে কাফনের কাপড়ই আমাদের পোশাক। আমি আপনার (খামেনি) রক্তের কসম খেয়ে বলছি—ট্রাম্পকে হত্যা করা আমাদের দায়িত্ব।’ 

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম মানুষটি (ট্রাম্প) এখনো কেন বেঁচে আছে? আমাদের ইমামকে যে হত্যা করেছে, তাকে আমরা কেন মারব না?’

রাসৌলির এই বক্তব্যের সাথে সাথে উপস্থিত শোকাহত লাখ লাখ জনতা তুমুল করতালির মাধ্যমে তাকে সমর্থন করেন এবং ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরায়েল ধ্বংস হোক’ বলে স্লোগান দিতে থাকে। 

এছাড়াও গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের ভেতরে এবং চারপাশের রাস্তায় ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার আহ্বান জানিয়ে প্রচুর হাতে লেখা ব্যানার ও পোস্টার প্রদর্শন করা হয়।

808x454

কিছু ব্যানারে ট্রাম্পের ছবির নিচে লেখা ছিল—‘ওয়ান্টেড। পুরস্কার ১০ কোটি ডলার। ট্রাম্প! ইরানের জনগণ শিগগিরই আপনাকে হত্যা করবে।’ 

এদিকে খামেনির জানাজার এই ঘটনার পর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি জানান, তিনি ভেবেছিলেন ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু জানাজায় মানুষের এত বড় ঢল এবং আবেগ দেখে তিনি অবাক হয়েছেন। 

ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম ইরানের মানুষ খামেনিকে তীব্র ঘৃণা করে। তবে এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি। এগুলো ভুয়ো কান্নাও হতে পারে।’

এসময় দাম্ভিকতার সুরে ট্রাম্প আরও বলেন, ‘খামেনির জানাজায় ইরানের শীর্ষ নেতারা সবাই এক জায়গায় উপস্থিত ছিলেন এবং মার্কিন সামরিক বাহিনী চাইলে মাত্র এক আঘাতেই তাদের সবাইকে শেষ করে দিতে পারত। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে চুক্তি বা আলোচনা করার মতো ওপাশে আর কেউই অবশিষ্ট থাকবে না’।

ট্রাম্পের এমন আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। 

আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আপনারা মানুষ হত্যা করতে পারেন, কিন্তু আদর্শকে হত্যা করতে পারেন না। আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনারা একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। আপনারা এটা কখনোই বুঝবেন না, কারণ আপনাদের কোনো সভ্যতা নেই, কোনো ইতিহাস নেই, কোনো সম্মানবোধ নেই’।

সূত্র: রয়টার্স, এনডিটিভি  

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর