ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের তোঁ-ব্লেন শহরে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিমানটি একটি স্কাই ডাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল। দুর্ঘটনায় পাইলট এবং বিমানে থাকা ১০ জন যাত্রীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন শিক্ষার্থী এবং পাঁচজন ছিলেন প্রশিক্ষক। খবর রয়টার্স, বিবিসির।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
এফএ




