বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি ভ্যান্স

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি দেশটির উদ্দেশে রওনা দেন। তবে সফরের উদ্দেশ্য বা সম্ভাব্য বৈঠক সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এএফপি জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসনের একটি চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন।

ভ্যান্স স্থানীয় সময় ভোর ৫:৫৯ মিনিটে সুইজারল্যান্ডের এমেন বিমান ঘাঁটিতে পৌঁছান।

শনিবার (২০ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন।

ভ্যান্স বলেন, শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে (লেবাননে) পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।

তিনি আরও বলেন, এটি এমন একটি বিষয়, যা আমাদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে, যাতে ইসরাইল এবং লেবানন— উভয় দেশই নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি ভ্যান্সের আগেই ইরানের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছেন। 

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে প্রতিনিধিদলের সুইজারল্যান্ড সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদলের আগমনকে স্বাগত জানাই।’ 

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর