যুক্তরাজ্যের উত্তর লন্ডন থেকে প্রায় ৬০ মাইল দূরে বেডফোর্ড এলাকায় দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে একজন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন জরুরি সেবা বিভাগের উদ্ধারকর্মীরা। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর এবিসি নিউজের।
বিজ্ঞাপন
ব্রিটিস ট্রান্সপোর্ট পুলিশ তাদের এক্স হ্যান্ডলে এই দুর্ঘটনার কথা এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।
বেডফোর্ড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা এই দু্র্ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে তারা রওনা হন।
পূর্ব লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিস জানায়, বেডফোর্ডের দক্ষিণে এই ট্রেন দু্র্ঘটনার খবর পেতেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে তারা একটি এয়ার অ্যাম্বুল্যান্স-সহ একাধিক জরুরি সামগ্রী পাঠায়।
বিজ্ঞাপন
লন্ডনের প্রধান রেল পরিষেবা থেমসলিঙ্ক জানিয়েছে, এই দুর্ঘটনার জেরে লুটন ও বেডফোর্ডের মধ্যবর্তী সব রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী উদ্ধারকর্মীদের জানান, তিনি ট্রেনর ভিতর অনেক যাত্রীকে দেখেছেন, যাদের হা-পা ভেঙ্গে গেছে এবং অনেকের কথা বলার শক্তিটা পর্যন্ত ছিল না।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
-এমএমএস




