মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

নিউইয়র্কের টাইসম স্কয়ারে বন্দুক হামলা, অস্ত্রধারী আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে বন্দুকহামলা, অস্ত্রধারী আটক

যুক্তরাষ্টের জনপ্রিয় এলাকা নিউইয়র্কের টাইসম স্কয়ারে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছে উপস্থিত জনতার ওপর।

মুহূর্তে আনন্দ বদলে গেল আতঙ্কে। ভিড় লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। 


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে গত শনিবার। তবে মঙ্গলবার ভিডিওটি প্রকাশ্যে এনেছে নিউ ইয়র্ক পুলিশ।

শনিবার বাস্কেটবল টুর্নামেন্ট এনবিএ চ্যাম্পিয়নশিপ ছিল। বাস্কেটবলের ওই টুর্নামেন্টে ৫৩ বছর পর জিতেছে নিউইয়র্ক নিক্স। 

সেই আনন্দে নিউইয়র্কের টাইসম স্কোয়ারের সামনে জয় উদ্‌যাপন করছিলেন বহু সমর্থক। আচমকাই গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

গুলির আওয়াজে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় লোকজনের মধ্যে। গুলিবিদ্ধ হয় এক কিশোর। 


বিজ্ঞাপন


জানা যায়, স্থানীয় সময় শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। শুধু গুলিই চলেনি, হামলাকারী ছুরি নিয়ে কয়েক জনকে কুপিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। এই ঘটনার পর ওই এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। 

পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ছাড়াও বেশ কয়েকটি স্কুলবাস, গাড়িতেও ভাঙচুর চালানো হয়। 

ক্ষুব্ধ জনতার হামলায় আহত হন ১০ জন পুলিশকর্মী। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ভাঙচুর, আগুন এবং পুলিশের উপর হামলার ঘটনায় ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর