সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

ফের ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার বিকেলে স্থানীয় সময় ৫:১৮ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জেনিরোসো শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাগরের তলদেশে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৪ থেকে ১১২ কিলোমিটার গভীরে।


বিজ্ঞাপন


এদিকে ভূমিকম্পটি বেশ শক্তিশালী হলেও গভীরতা বেশি থাকার কারণে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকায় আফটারশকের (পরবর্তী কম্পন) আশঙ্কায় সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করছে স্থানীয় কর্তৃপক্ষ।

মাত্র এক সপ্তাহ আগে (৮ জুন) এই একই অঞ্চলে একটি ভয়াবহ ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে অন্তত ৬৫ জন নিহত হন। সেই ঘটনার ক্ষত কাটিয়ে ওঠার মাঝেই এই নতুন কম্পন তৈরি হওয়ায় ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ এবং একাধিক টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইনে ঘন ঘন ভূমিকম্প হয়। বিশ্বের ৭৫ শতাংশ সক্রিয় আগ্নেয়গিরি এই রিং অব ফায়ার অঞ্চলেই থাকার কারণে   এটি বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।

সূত্র: বিবিসি


বিজ্ঞাপন


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর