সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

প্রায় ১৫ ঘণ্টা আলোচনার পর চূড়ান্ত হয় যুক্তরাষ্ট্র-ইরান খসড়া সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৮:২৭ এএম

শেয়ার করুন:

প্রায় ১৫ ঘণ্টা আলোচনার পর চূড়ান্ত হয় যুক্তরাষ্ট্র-ইরান খসড়া সমঝোতা

কাতারের মধ্যস্থতায় প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খসড়া সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) নিয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

সোমবার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, দীর্ঘ এই আলোচনার মাধ্যমে দুই পক্ষ একটি চূড়ান্ত খসড়ায় পৌঁছায়।


বিজ্ঞাপন


কাজেম গরিবাবাদি জানান, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকের পাঠ চূড়ান্ত করতে গতকাল কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে এসেছিল।

তিনি আরও বলেন, ‘প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা হয়েছে। এ সময় আমরা ইরান ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে পাঠ্যে চূড়ান্ত সংশোধনী প্রস্তাব করেছি। স্বাভাবিকভাবেই সেই সংশোধনীগুলো গ্রহণ করা হয়েছে এবং ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর পাঠ চূড়ান্ত করা হয়েছে।’

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, চূড়ান্ত চুক্তি নিয়ে পরবর্তী আলোচনা ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। ওই সময়ের মধ্যে ইরানকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে হবে, যার মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার হলো দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার।

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।


বিজ্ঞাপন


hormuz
ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালি অচল হয়ে আছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির মধ্য দিয়ে এই প্রণালি আবার চালুর আশা করা হচ্ছে।

আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হবে। চুক্তির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি সম্পূর্ণ হওয়ার ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ওই বার্তায় তিনি হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করার এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন।

ট্রাম্পের ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক মাধ্যমে লেখেন, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি অর্জিত হয়েছে। উভয় পক্ষ সকল সম্মুখে, লেবাননসহ, সামরিক অভিযানের তাৎক্ষণিক এবং স্থায়ী বন্ধ ঘোষণা করেছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর