সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় তেলের দামে বড় পতন, চাঙা শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় তেলের দামে বড় পতন, চাঙা শেয়ারবাজার
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় পৌছানোর খবরে বিশ্ববাজারের কমেছে তেলের দাম।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে বড় উত্থান দেখা গেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমেছে।

সোমবার (১৫ জুন) সকালে লেনদেন শুরুর পরপরই জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫ শতাংশের বেশি বেড়ে যায়। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ দশমিক ৭ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে। তাইওয়ানের তাইএক্স সূচক ২ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।


বিজ্ঞাপন


নিয়মিত লেনদেনের বাইরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচারও ঊর্ধ্বমুখী ছিল। এসঅ্যান্ডপি ৫০০ সূচক-সংশ্লিষ্ট ফিউচার প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট-সংশ্লিষ্ট ফিউচার প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

অন্যদিকে বৈশ্বিক তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমেছে। এএনজেড ব্যাংকের এশিয়া গবেষণা বিভাগের প্রধান খুন গোহ বলেন, গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা আসন্ন বলে ইঙ্গিত দেওয়ার পর বাজারে ইতিবাচক ধারা বইতে শুরু করে। তবে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে।

তিনি আরও বলেন, ‘তেলের দাম কমে যাওয়ায় বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিছুটা স্বস্তি পাবে, কারণ তারা মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন ছিল। এখন সবার নজর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দিকে, যারা এ সপ্তাহেই সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে।’


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক মাধ্যমে ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারো শুল্কমুক্তভাবে চালুর অনুমোদন দেওয়া হয়েছে এবং ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা হবে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, ‘বিশ্বের সব জাহাজ, ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন।’

পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এবং দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি নিশ্চিত করেন যে উভয় পক্ষ চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর