রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

পুলিশের সামনে মেয়েকে হত্যা করলো বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

পুলিশের সামনে মেয়েকে হত্যা করলো বাবা-মা

প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল মেয়ে। আর এতেই বেশ ক্ষুব্ধ হন মেয়ের বাবা-মা। তারা থানায় এ নিয়ে মামলাও করেন। 

এরপর মেয়ে ও তার স্বামীকে যখন পুলিশ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে, তখন সেই থানার ভেতর পুলিশের সামনেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ওই বাবা-মা।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বন্দা বিভাগে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

১৯ বছর বয়সী শিবানি নামে এক তরুণী তার প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে গত ১৮ মে পালিয়ে যান। এরপর তারা একটি মন্দিরে বিয়ে ও রেজিষ্ট্রি করেন।

কিন্তু মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ তুলে শিবানির বাবা-মা ললিত ভার্মার বিরুদ্ধে মামলা করেন। গত শুক্রবার পুলিশ মধ্যপ্রদেশের সাতনাতে তাদের অবস্থান শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বন্দা থানায় নিয়ে আসে।

ওই যুগল পুলিশকে জানিয়েছিল- তারা স্বেচ্ছায় বিয়ে করেছে এবং বিয়ের প্রমাণও দেখায়।

যখন পুলিশ শিবানির মেডিকেল পরীক্ষা এবং তার জবানবন্দি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তার বাবা-মা থানায় উপস্থিত হন। তারা মেয়েকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বোঝাতে থাকেন। 

কিন্তু শিবানি তার স্বামীর সঙ্গে থাকতেই জোর দেন। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 

তখন শিবানির মা শিবানিকে পেছন থেকে চেপে ধরেন এবং তার বাবা তার শরীরে ছুরি দিয়ে একাধিক আঘাত করেন। 

এ ঘটনা দেখে থানার পুলিশ হতবিহ্বল হয়ে পড়ে। তখন শিবানিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিবানির বাবাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দা পুলিশ সুপার পলাশ বনশাল।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর