রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার দিয়ে যা যা করা যাবে

মামুন হোসেন
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার দিয়ে যা যা করা যাবে

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ লাখ কোটি মার্কিন ডলারের মালিক) হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন স্পেসএক্স, টেসলা এবং এক্স (সাবেক টুইটার)-এর প্রধান ইলন মাস্ক। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার প্রায় ১২৩ টাকা), ১ ট্রিলিয়ন ডলারের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৩ লাখ কোটি টাকার বেশি। 

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুসারে, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ইলন মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক দশমিক ১১ ট্রিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার ৫১৬ কোটি টাকা)। একজন মানুষের পক্ষে এক জীবনে সাধারণ উপায়ে এই বিশাল পরিমাণ টাকা খরচ করা অসম্ভব। তবে গাণিতিক হিসাব অনুযায়ী, এই টাকা দিয়ে যা যা করা সম্ভব তা নিচে কয়েকটি ভাগে তুলে ধরা হলো: 

বিশ্বের ক্ষুধা এবং চরম দারিদ্র্য মোকাবিলা: আন্তর্জাতিক গবেষণা সংস্থা অক্সফাম-এর হিসাব অনুযায়ী, মাস্কের এই ১ ট্রিলিয়ন ডলারের মাত্র ১০ শতাংশ (১০০ বিলিয়ন ডলার) দিয়ে বিশ্বের ৮০ কোটিরও বেশি মানুষকে চরম দারিদ্র্যসীমার ওপর তুলে আনা সম্ভব। 

অন্যদিকে জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিশ্বের ৪৩টি দেশের ৪ কোটি ২০ লাখ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে ১ বছরের জন্য মাত্র ৬.৬ বিলিয়ন ডলার প্রয়োজন। এটি মাস্কের ১ ট্রিলিয়ন ডলারের ১ শতাংশের চাইতেও অনেক কম (মাত্র ০.৬৬ শতাংশ)।

বিশ্বের সবার জন্য বিশুদ্ধ পানি: পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সম্ভব।

বিশ্বের সব মানুষের মাঝে টাকা ভাগ: ১ ট্রিলিয়ন ডলারে পৃথিবীর বর্তমান ৮২০ কোটি মানুষের মাঝে সমানভাবে ভাগ করলে, প্রত্যেককে প্রায় ১২২ ডলার বা ১৫ হাজার টাকা করে পাবে।

জলবায়ু তহবিল গঠন: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশাল তহবিল একাই পরিচালনা করা যাবে। 

২০০ বার চাঁদে যাতায়াত: ১ ট্রিলিয়ন ডলারের কাগজের নোট যদি একটার পর একটা লম্বালম্বিভাবে সাজানো হয়, তবে তা পৃথিবী থেকে চাঁদে ২০০ বারের বেশি যাতায়াতের সমান দূরত্ব (প্রায় ১৫ কোটি ৬০ লাখ কিমি) অতিক্রম করবে। 

৬৬৬টি বুরজ খলিফা:  ২০১০ সালে যখন দুবাইয়ের অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন বুরজ খলিফা উদ্বোধন করা হয়, তখন এর মোট নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) মার্কিন ডলার। সেই হিসেবে ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার দিয়ে আনুমানিক ৬৬৬টি বুরজ খলিফা কেনা বা তৈরি করা সম্ভব। 

১০০টি আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান: প্রতিটি ১০-১২ বিলিয়ন ডলার ব্যয়ে প্রায় ১০০টি আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা সম্ভব। একই পরিমাণ অর্থ দিয়ে আনুমানিক ২ হাজার ৯৫১টি থেকে ৪ হাজার ৩২টি পর্যন্ত ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান কেনা সম্ভব।

মঙ্গল গ্রহের মিশন: মাস্ক তার স্বপ্নের মঙ্গল গ্রহের মিশন সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বহুবার পরিচালনা করতে পারবেন। 

দেশের অর্থনীতি কেনা: বিশ্বের মাত্র ২১টি দেশের বার্ষিক জিডিপি এক ট্রিলিয়নের বেশি। যারমধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ৩২ দশমিক ৩৮ ট্রিলিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ চীনের বার্ষিক জিডিপি ২০ দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলার। এমসকি ইলন মাস্কের জন্মস্থান হলো দক্ষিণ আফ্রিকার বার্ষিক জিডিপিও হলো ৪৮০ বিলিয়ন ডলার যা মাস্কের সম্পদের প্রায় অর্ধেকেরও কম। বাংলাদেশের বর্তমান মোট বার্ষিক অর্থনীতির (জিডিপি) আকার প্রায় ৫১০ বিলিয়ন ডলার।  

উন্নত দেশের ঋণ পরিশোধ: সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশের সম্পূর্ণ জাতীয় ঋণ এক ঝটকায় শোধ করে দেওয়া যাবে। 

শীর্ষস্থানীয় অটোমোবাইল ও তেল কোম্পানি কেনা: টয়োটা, ফক্সওয়াগন, ফোর্ড, হুন্দাইয়ের মতো সব প্রতিদ্বন্দ্বী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং এক্সনমোবিলের মতো দানবীয় তেল কোম্পানিগুলো একসঙ্গে কিনে নেওয়া সম্ভব। 

বিশ্বের শীর্ষ ক্রীড়া দল ক্রয়: যুক্তরাষ্ট্রের এনএফএল, এনবিএ এবং ফুটবল বিশ্বের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রতিটি দল একচেটিয়াভাবে কিনে নেওয়া যাবে। 

স্বর্ণের মজুদ: যুক্তরাষ্ট্রের ফোর্ট নক্স-এ যে পরিমাণ স্বর্ণ জমা আছে, এই টাকা দিয়ে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ (প্রায় ৭১৫০ টন) খাঁটি সোনা কেনা সম্ভব। 

সাধারণ মানুষের খরচের ধারণায় ১ ট্রিলিয়ন: কোনো ব্যক্তি যদি দিন-রাত ২৪ ঘণ্টা প্রতি ঘণ্টায় ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি টাকা) করে খরচ করতে থাকেন, তাহলেও এই ১ ট্রিলিয়ন ডলার শেষ করতে তার ১১৪ বছরেরও বেশি সময় লাগবে। আর প্রতিদিন ১০ লাখ (১ মিলিয়ন) ডলার করে খরচ করতে থাকে, তবে এই ১ ট্রিলিয়ন ডলার শেষ করতে তাদের প্রায় ২,৭৪০ বছর সময় লাগবে।   

সূত্র: ফোবর্স, টাইমস অব ইন্ডিয়া 

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর