শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফন ফের পেছাল 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফন ফের পেছাল 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান ফের পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১১ জুন) ইরানের ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তেহরানের মেয়র আলীরেজা জাকানি।


বিজ্ঞাপন


এর আগে ইরানের সরকার জানিয়েছিল, ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম ১০ দিনের মধ্যে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা করেছিল, যা চলতি জুন মাসের মাঝামাঝি সময়।

তবে তেহরানের মেয়র জানিয়েছেন, ইরানিদের ইমাম হোসেন (রা.)-এর স্মরণে পবিত্র আশুরার ধর্মীয় রীতি পালনের সুযোগ দিতে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানটি মহররমের প্রথম ১০ দিন পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে মহররমের দ্বিতীয় ১০ দিন অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাই— এই ১০ দিনের মধ্যে যেকোনো সময় খামেনির শোক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনে মার্কিন-ইসরায়েলি হামলার নিহত হন প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন তার পরিবারের আরও অনেক সদস্য। এছাড়াও তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও এই হামলায় আহত হন। 

এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে যায়। এর আগে এপ্রিল মাসে তার স্মরণে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না।


বিজ্ঞাপন


রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, একটি জমকালো অনুষ্ঠান আয়োজনে সরকারের বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে কর্তৃপক্ষ। 

এরআগে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল, তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সর্বোচ্চ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত ইরানিরা। এরপর ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করা আলী খামেনিকে তার জন্মস্থানে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে সমাহিত করার কথা রয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের ইমাম রেজা মাজার ও তার বাবার কবরও রয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

এমএইচআর

 

 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর