বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ইরান আলোচনায় খুব বেশি সময় নিচ্ছে, তাদের মূল্য দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

ইরান আলোচনায় খুব বেশি সময় নিচ্ছে, তাদের মূল্য দিতে হবে: ট্রাম্প

চলমান সংঘাত নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান খুব বেশি সময় নষ্ট করে ফেলেছে এবং এর জন্য এখন দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের সামরিক বাহিনী ‘পুরোপুরি বিশৃঙ্খল’ এবং দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীর মতো তাদেরও এখন আর কোনো অস্তিত্ব নেই। তারা পুরোপুরি পরাজিত হয়েছে। ইরান শুধু কথাই বলে, কাজে কিছুই করে না। মধ্যপ্রাচ্যে তাদের গুণ্ডাগিরির দিন শেষ!!!”

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘তারা (ইরান) এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় খুব বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারত। এখন তাদের মূল্য দিতে হবে।’ 

তবে ইরানকে ‘মূল্য দিতে হবে’ বলতে মার্কিন প্রেসিডেন্ট সুনির্দিষ্টভাবে কী ধরনের- অর্থনৈতিক, কূটনৈতিক নাকি সামরিক পদক্ষেপের কথা বুঝিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

এদিকে ট্রাম্পের এই হুঁশিয়ারি মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সরাসরি হামলা পাল্টা হামলা চলছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে হরমুজ প্রণালির কাছে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সাইটে যুদ্ধবিমান থেকে হামলা চালায় মার্কিন বাহিনী। এর পরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন বিমান ও নৌঘাঁটি লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায়।

তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক মাধ্যমে সমঝোতার প্রচেষ্টা এখনো চলমান রয়েছে।

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর