শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৮:১৭ এএম

শেয়ার করুন:

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি
পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বলেছে, ড্রোনের মাধ্যমে পরিচালিত এ হামলা চলমান রয়েছে। পাশাপাশি ওয়াশিংটনকে হুঁশিয়ার করে তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: আল জাজিরা।

পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।


বিজ্ঞাপন


গত সোমবার বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় বিপ্লবী গার্ড বিবৃতিতে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলতে থাকে তাহলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তারা বলেছে, “মিথ্য অজুহাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ সরকার জাস্ক, সিরিক এবং কিশমের বিভিন্ন জায়গায় আজ ভোরে হামলা চালিয়েছে। এতে সিরিকের একটি টেলিযোগাযোগ মাস্তুল এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে। এর জবাবে বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলা চালানো হয়েছে। যদি তাদের আগ্রাসন অব্যাহত থাকে পরবর্তীতে আরও কঠোর হামলা চালানো হবে।’

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর