সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

ইরানের হামলার ভয়ে ইসরায়েলের আকাশসীমা বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

ইরানের হামলার ভয়ে ইসরায়েলের আকাশসীমা বন্ধ 

ইরানের সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়লকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 

যৌথ এই হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার (০৮ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


চ্যানেল-১২ বলছে, সোমবার ইসরায়েলের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং মধ্য ও দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে সাইরেন বেজে ওঠার পর হুতিদের মিসাইলটি প্রতিহত করা হয়েছে।

মিসাইল ছোড়ার বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা জারি করেছিল ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড।


বিজ্ঞাপন


এর আগে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরানে রোববার গভীর রাতে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

এতে করে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় এবং এরই মধ্যে এই ঘটনাগুলো ঘটে। পরবর্তীতে ইসরায়েল ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলা চালায়।

এসময় তেহরান, ইসফাহান ও তাবরিজসহ ইরানের বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর